শিক্ষার্থীকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদরাসা শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত শিক্ষকের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ অক্টোবর টঙ্গীর একটি মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়। শিশুটির পরিবারের অভিযোগ, এ ঘটনার পর সে মাদরাসায় যেতে চাইছিল না।
পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে শিশুটি কিছু জানায়নি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা জানায়।
এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বিজ্ঞাপন








