Logo

জিয়াউল আহসান ও ফজলে করিমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৬, ১৮:৫৪
জিয়াউল আহসান ও ফজলে করিমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে ২০১০ সালে এক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আগামী ১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১০ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নেওয়া হয়। পরে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে প্রসিকিউশন।

এর আগে, এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের গ্রেপ্তার দেখানোর পাশাপাশি প্রত্যেককে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD