সপ্তম দিনে গড়াল সাজেক সড়ক অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অবরোধ কর্মসূচি সপ্তম দিনে গড়িয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনা হলেও দাবির এক দফা বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য থাকায় এখনো অবরোধের সমাধান হয়নি। এতে টানা সাত দিন ধরে বন্ধ রয়েছে সাজেক পর্যটনকেন্দ্র। ভোগান্তিতে পড়েছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) সকালে সাজেক সড়কের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালান অবরোধকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
অবরোধের পঞ্চম দিনে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা হয়। তবে দাবির এক দফা বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকায় কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে কোনো সমঝোতা হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, সাজেকের পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।








