গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবাসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনি পাঠানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ। এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিএন্ডবি এলাকার চন্নাপাড়া থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার গ্রামের রনি পাঠান (২৫) এবং তাঁর সহযোগী শ্রীপুর পৌরসভার কেওয়া নতুন বাজার এলাকার নয়ন পাশা (২৫)। রনি পাঠান কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
বিজ্ঞাপন
ডিবি পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রনি পাঠান ও নয়ন পাশাকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।








