গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার দেওয়ালিয়াবাড়ীতে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী বলেন, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। খবর পাওয়ার পর কোনাবাড়ী স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সারাবো স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
বিজ্ঞাপন
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা আগুন নিয়ন্ত্রণে আসার পর জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।








