Logo

দেড় ঘণ্টার চেষ্টায় গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৬ অক্টোবর, ২০২৬, ২১:২১
দেড় ঘণ্টার চেষ্টায় গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চারটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

এর আগে, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নগরীর কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ী এলাকায় গুদামটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে পার্শ্ববর্তী সারাবো ও কাশিমপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD