Logo

১০ দিন পর ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
৩১ অক্টোবর, ২০২৬, ১৩:৪৮
১০ দিন পর ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক অবরোধ
ছবি: সংগৃহীত

টানা ১০ দিন ধরে চলা সাজেক সড়কের অবরোধ কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা বিবেচনায় আগামী ১ নভেম্বর রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য অবরোধ তুলে নেওয়া হবে।

বিজ্ঞাপন

তবে এই সময়সীমা শেষ হওয়ার পর আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলো।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ চলছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ কর্মসূচির ডাক দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রঅবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর টহলও জোরদার করা হয়েছে।

সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনের কথা বিবেচনা করে ১ নভেম্বর এক দিনের জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি কেবল সাময়িক ব্যবস্থা। পরদিন থেকে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত থাকবে।

এদিকে, দীর্ঘদিনের অবরোধে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এতে পর্যটন ব্যবসা, স্থানীয় বাসিন্দাদের যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে দেখা দিয়েছে ব্যাপক সমস্যা। বিশেষ করে খাদ্য ও ওষুধ সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

বিজ্ঞাপন

অবরোধ সাময়িকভাবে শিথিলের সিদ্ধান্তে এক দিনের জন্য হলেও এসব ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে পরবর্তী সময়ে কর্মসূচি অব্যাহত থাকায় সাজেকের যোগাযোগ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD