দর্শনার ধান্যঘরায় ভাত খেতে গিয়ে গলায় আটকে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে খাবার গলায় আটকে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে খাবার খাওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ধান্যঘরা গ্রামের মৃত রওশন আলী শাহের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন নওশাদ আলী শাহ। এ সময় তাঁর গলায় ভাত আটকে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও তাঁর বাবা বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় গলায় ভাত আটকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন।








