Logo

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

profile picture
উপজেলা প্রতিনিধি
ঈশ্বরদী, পাবনা
৩১ অক্টোবর, ২০২৬, ১২:৪৭
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার দ্বিতীয় দফার পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় উৎপাদন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ পর্যায়ের কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুমোদন দেয়। শুক্রবার রাতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।

বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ায় স্টেজ-সি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পর্যায়ে চুল্লির ক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কুলিং সিস্টেম, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক সরঞ্জাম এবং নিয়ন্ত্রণব্যবস্থা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

• রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বিজ্ঞাপন

এ ছাড়া চুল্লির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে বাড়িয়ে টারবাইনের নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা এবং জেনারেটরের কার্যক্ষমতা যাচাই করা হচ্ছে। এসব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সরকারের প্রত্যাশা, আগামী নভেম্বরের মধ্যেই রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।

এদিকে প্রকল্পটির দ্বিতীয় ইউনিটেও অগ্রগতি হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

রোসাটমের তথ্য অনুযায়ী, আগামী বছরের জুনের মধ্যে দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD