মদনে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নেত্রকোনার মদনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং তাঁকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-কর্মচারীরা।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) সকালে মদন উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মদন উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এ সময় অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, আদর্শ কারিগরি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. শামসুল হক, জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ইয়ার হোসেন, কদমশ্রী দাখিল মাদ্রাসার সহকারী সুপার আনোয়ারুল হক এবং নুরপুর বোয়ালী মাদ্রাসার ইবতেদায়ি প্রধান আতাউর রহমানসহ অনেকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, এই আন্দোলন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তাঁরা অবিলম্বে হয়রানি বন্ধের পাশাপাশি তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে প্রতিবাদী কণ্ঠ রোধের অপচেষ্টার নিন্দা জানিয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
মানববন্ধনে মদন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।








