Logo

নগরকান্দায় কৃষক, নারী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
নগরকান্দা, ফরিদপুর
৪ অক্টোবর, ২০২৬, ১৮:৫৮
নগরকান্দায় কৃষক, নারী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্থ নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে কৃষি উপকরণ, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুরে লস্করদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত।

লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে ১০০টি কীটনাশক স্প্রে মেশিন, দুস্থ ও অসচ্ছল নারীদের ২৬টি সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ২০টি হুইলচেয়ার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন কার্যক্রমে সহায়তা, নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে কৃষকদের সহায়তা, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD