Logo

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৪:১৭
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এর মধ্যে প্রথম ধাপের ভোট নেওয়া হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের রোডম্যাপ তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। বাকি দুই ধাপের ভোট হবে যথাক্রমে ১৩ ও ২৭ মে।

নির্বাচন কমিশনার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করেন। সাধারণত ভোটগ্রহণের প্রায় ছয় সপ্তাহ আগে তফসিল প্রকাশ করা হয়। সে অনুযায়ী, প্রতিটি নির্বাচনের ভোটের তারিখ বিবেচনায় নিয়ে ৪২ দিনের মধ্যে সংশ্লিষ্ট তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবার সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা শুরু হয়। বৈঠকে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD