নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে আয়োজিত সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। এরপর তাঁর সময়সূচি অনুযায়ী বিমানবন্দর উদ্বোধনের তারিখ চূড়ান্ত করা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কক্সবাজার থেকে কোন কোন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালিত হবে এবং কোন এয়ারলাইনস এসব রুটে যুক্ত হবে, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। বৈঠকে বিভিন্ন দেশের এয়ারলাইনসের কান্ট্রি হেডরা উপস্থিত রয়েছেন বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, সংশ্লিষ্ট এয়ারলাইনস প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য গন্তব্য দেশগুলো প্রাথমিকভাবে নির্ধারণ করা হবে। এর মাধ্যমে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক আকাশপথে যাত্রী চলাচলের পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে।
কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান যোগাযোগের আওতায় আনার উদ্যোগ পর্যটন খাতের সম্প্রসারণ এবং বিদেশি পর্যটকদের যাতায়াত সহজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে উদ্বোধনের নির্দিষ্ট তারিখ ও আন্তর্জাতিক ফ্লাইটের গন্তব্য চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত বিষয়গুলো সম্ভাব্য পরিকল্পনা হিসেবেই বিবেচিত হবে।








