Logo

দিল্লির আন্দোলন ভারতের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্যে রাজি নয় ঢাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৫:৫০
দিল্লির আন্দোলন ভারতের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্যে রাজি নয় ঢাকা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন নিয়ে আপাতত বাংলাদেশের কোনো মূল্যায়ন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারত সরকারের।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টার বিষয়ে বাংলাদেশ সরকারের মূল্যায়ন জানতে চান সাংবাদিকেরা। জবাবে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ, তাই ভারত সরকারই এটি দেখবে।

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। এ কর্মসূচিতে তরুণদের রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টিও (সিজেপি) যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকার অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ এখনই কোনো মন্তব্য করতে চায় না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD