Logo

গাইড বই ছাপালে এবার ধরা খাবেন, প্রকাশকদের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৮:২৯
গাইড বই ছাপালে এবার ধরা খাবেন, প্রকাশকদের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

নোট-গাইড বই ছাপানো প্রকাশকদের সতর্ক করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপালে নিশ্চিতভাবে ধরা পড়তে হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

শিক্ষামন্ত্রী বলেন, “গাইড বইওয়ালারা (প্রকাশক) একটু সাবধানে থাকবেন। তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপাবেন না। এবার কিন্তু ধরা খাবেন, নিশ্চিত বলে দিচ্ছি, ধরা খাবেন।”

সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিই বাউবির লক্ষ্য

বিজ্ঞাপন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শুধু সার্টিফিকেট দেওয়ার জন্য এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। বরং সবার জন্য শিক্ষার সুযোগ তৈরি করা এবং তাঁদের দক্ষ করে তোলাই এর মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, অনেকের শিক্ষাজীবন শুরু হলেও বিভিন্ন কারণে তা শেষ করা সম্ভব হয় না। এসব মানুষকে পড়াশোনায় উদ্বুদ্ধ করতে হবে এবং তাঁদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। এটিই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আধুনিক করার উদ্যোগ

ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে বেগম খালেদা জিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পান।

বিজ্ঞাপন

শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ধারাবাহিকতায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কেও আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (টিভিইটি) ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখে সম্প্রতি ‘বেইজিং অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে এবং এ খাতে বাংলাদেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (আইটিভেট) শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী।

নয় শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নয় শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD