Logo

অক্টোবরের শেষেই এইচএসসি পরীক্ষার ফল, জানা গেল সম্ভাব্য তারিখ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ২০:৫৪
অক্টোবরের শেষেই এইচএসসি পরীক্ষার ফল, জানা গেল সম্ভাব্য তারিখ
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করতে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে সময় নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফর শেষে দেশে ফিরলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। প্রস্তাবিত সময়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বছর ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।

বিজ্ঞাপন

এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

এবার পরীক্ষার জন্য সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়। এতে অংশ নিয়েছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD