প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২০ ডিসেম্বর

চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।
বিজ্ঞাপন
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের বৃত্তি পরীক্ষা। পরদিন ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা। এরপর ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সভার সিদ্ধান্তের ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর তারিখ ও সময় চূড়ান্ত করা হয়।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে প্রকাশিত সময়সূচি অনুসরণের অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার সূচির প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন









