Logo

ব্র্যাক ইউনিভার্সিটির ১৮তম সমাবর্তন ৩ ডিসেম্বর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৮:১৪
ব্র্যাক ইউনিভার্সিটির ১৮তম সমাবর্তন ৩ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির ১৮তম সমাবর্তন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তন আয়োজনের জন্য নির্ধারিত তারিখে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটির ১৮তম সমাবর্তন আয়োজনের জন্য ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানের সময়সূচি, কর্মপরিকল্পনা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সমাবর্তন আয়োজনের অনুমতি চেয়ে গত ১৮ আগস্ট মন্ত্রণালয়ে আবেদন করেছিল ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত তারিখে সমাবর্তন আয়োজনের অনুমোদন দেওয়া হয়।

সমাবর্তন সামনে রেখে এখন অনুষ্ঠানসংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD