Logo

পাঠ্যবই ছাপার মান যাচাইয়ে হঠাৎ প্রেসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০
পাঠ্যবই ছাপার মান যাচাইয়ে হঠাৎ প্রেসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার প্রস্তুতি সরেজমিনে দেখতে রাজধানীর দুটি ছাপাখানা আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) রাতে তেজগাঁওয়ে অবস্থিত ছাপাখানা দুটি পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে পাঠ্যবই মুদ্রণের অগ্রগতি, কাগজের মান, ছাপার গুণগত মান, কাটিং ও বাইন্ডিংয়ের কাজ খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি উপজেলা পর্যায়ে বই সরবরাহের সামগ্রিক প্রস্তুতিও তদারকি করেন।

পরিদর্শনের সময় নির্ধারিত সময়সীমার মধ্যে মুদ্রণকাজ শেষ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। একই সঙ্গে বইয়ের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি, যাতে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে মানসম্মত পাঠ্যপুস্তক হাতে পায়।

এ বিষয়ে গিয়াস উদ্দিন রিমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার নির্ধারিত সময়ের মধ্যেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে শনিবার বিকেলে মতিঝিলে এনসিটিবির কার্যালয়ে পাঠ্যপুস্তক মুদ্রণের অগ্রগতি নিয়ে একটি পর্যালোচনা সভায় অংশ নেন তিনি। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে সার্বিক প্রস্তুতি ও মুদ্রণ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD