Logo

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে ফরাজী প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ২০:২৯
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে ফরাজী প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন
ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ে কুমিল্লার দাউদকান্দিতে ‘ফরাজী প্রেস অ্যান্ড পাবলিকেশন্স’ পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি পূর্বঘোষণা ছাড়াই প্রেসটি পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বইয়ের গুণগত মান ও ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD