জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে মিলবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করতে নতুন পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ড. এহছানুল হক মিলন জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে। এবার বইয়ের মান নিশ্চিত করতে উন্নতমানের কাগজ ও কালি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী বলেন, নিম্নমানের কারণে ইতোমধ্যে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের বইয়ে মানের ঘাটতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর পরও অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্মের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।








