৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ এবং বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের কাছে পাঠানো চিঠিতে নির্ধারিত সময় পর্যন্ত নির্দেশনা কার্যকর রাখার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এনসিটিবির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলমান রয়েছে। এ কার্যক্রমের আওতায় ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি এবং ব্রেইল পাঠ্যবই প্রস্তুত করা হচ্ছে।
নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এ কারণে পাঠ্যবই উৎপাদন ও সরবরাহের কাজ যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন বলে চিঠিতে জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এনসিটিবির নির্দেশনায় বলা হয়েছে, বিনামূল্যের পাঠ্যবই বিতরণের কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো ধরনের নোট, গাইড কিংবা অনুশীলনমূলক সহায়ক বই ছাপানো ও বাঁধাই করা যাবে না।
নির্দেশনা যথাযথভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছে এনসিটিবি। পাশাপাশি দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।








