ঢাকার ৪৯ সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা তিন দিনে, সূচি প্রকাশ

ঢাকা মহানগরীর ৪৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর। তিনটি গ্রুপে ভাগ করে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, বিদ্যালয়গুলোকে ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের জন্য আলাদা দিনে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।
কোন গ্রুপের পরীক্ষা কবে
বিজ্ঞাপন
‘এ’ গ্রুপের ১৬টি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নেওয়া হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘বি’ গ্রুপের ১৬টি বিদ্যালয়ের পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
অন্যদিকে ‘সি’ গ্রুপের ১৭টি বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। এ গ্রুপে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নেওয়া হবে।
ঢাকা মহানগরীর বাইরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজন করতে হবে। নির্ধারিত ভর্তি নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো নিজেরাই প্রশ্নপত্র তৈরি ও পরীক্ষা গ্রহণ করবে।
বিজ্ঞাপন
‘এ’ গ্রুপে যেসব স্কুল রয়েছে— গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভ. গার্লস হাই স্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কামরাঙ্গীর চর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় অ্যান্ড কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।
‘বি’ গ্রুপে যেসব স্কুল রয়েছে— তিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা গভ. মুসলিম হাই স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট মডেল হাই স্কুল, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী এম এ গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়, জুরাইন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রগতি উচ্চ বিদ্যালয়, শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের ফিডার শাখা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘সি’ গ্রুপে যেসব স্কুল রয়েছে— ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টিকাটুলি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হাজারীবাগ সরকারি উচ্চ বিদ্যালয়, ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মোল্লার টেক উদয়ন উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
বিজ্ঞাপন
মাউশির নির্ধারিত মানবণ্টন অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে মোট ৫০ নম্বরে। পরীক্ষার সময় এক ঘণ্টা। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।
অন্যদিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ নম্বরে। দুই ঘণ্টার এ পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
মাউশি সূত্র জানিয়েছে, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন প্রক্রিয়া, গ্রুপভিত্তিক বিদ্যালয়ের তালিকা এবং পরীক্ষার অন্যান্য নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তাই অভিভাবক ও শিক্ষার্থীদের চূড়ান্ত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।








