একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, রবিবার থেকে ভর্তি শুরু

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এর মাধ্যমে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন, তা জানা যাবে।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।
চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের সশরীরে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে কলেজে ভর্তি শুরু হবে। এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আবেদন করেও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন ১৪ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন।
বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী পছন্দক্রমে প্রতিষ্ঠানগুলোর নাম দেননি। এছাড়া ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন পায়নি। অর্থাৎ, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এসব কলেজে কোনো শিক্ষার্থী মনোনীত হননি।
বিজ্ঞাপন
গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।








