একাদশে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আবেদন কবে, জানালো বোর্ড

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেও কলেজে আসন বরাদ্দ পায়নি ১৪ হাজার ৪১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ২ হাজার ২০৫ জন। তবে প্রথম ধাপে কলেজ না পাওয়া এসব শিক্ষার্থীর জন্য আবারও আবেদনের সুযোগ রাখা হচ্ছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রথম ধাপের ভর্তি শেষ হয়ে ক্লাস শুরু হওয়ার পর আসন না পাওয়া এবং প্রথম ধাপে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন করে আবেদন নেওয়া হবে।
তিনি জানান, প্রথম দফার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী ধাপের আবেদন ও ভর্তির বিষয়ে সময়সূচি জানানো হবে। ফলে প্রথম ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের এখনই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
প্রথম ধাপে মনোনয়ন পেয়েছে প্রায় ১০ লাখ
বিজ্ঞাপন
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তবে আবেদনকারীদের মধ্যে ১৪ হাজার ৪১৫ জন কোনো প্রতিষ্ঠানে আসন পাননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আসন না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ২০৫ জনের ফল জিপিএ-৫। ফলে ভালো ফল করেও পছন্দের কলেজে আসন না পাওয়ায় অনেক শিক্ষার্থীর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দের তালিকায় রাখতে পেরেছেন।
এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ শিক্ষার্থী আবেদন করেন।
বিজ্ঞাপন
৪১৬ কলেজে কোনো শিক্ষার্থী মনোনীত হয়নি
এবারের প্রথম ধাপের ফলাফলে ৪১৬টি কলেজ কোনো শিক্ষার্থী পায়নি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
তিনি বলেন, শিক্ষার্থী না পাওয়া কলেজ ও মাদরাসাগুলোর তথ্য শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে তুলে ধরা হবে। তাদের মতামতের ভিত্তিতেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
২৪ সেপ্টেম্বর শুরু হবে ক্লাস
বিজ্ঞাপন
প্রথম ধাপে মনোনীত এবং ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সূচি ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর করা হয়েছে।
প্রথম ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের জন্য পরবর্তী আবেদনের সুযোগ থাকায় ভর্তি কার্যক্রম শেষ হওয়ার আগেই তাদের পছন্দ অনুযায়ী আসন পাওয়ার আরেকটি সম্ভাবনা তৈরি হচ্ছে।








