সিটি কলিজয়েট স্কুলের সভাপতি হলেন এমপি ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সিটি কলিজয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। আগামী ছয় মাসের জন্য এ কমিটি কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
বুধবার (৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এডহক কমিটি গঠন করা হয়।
কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আব্দুল হাকিম শেখ এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী ইউসুফ। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
শিক্ষা বোর্ডের চিঠিতে এডহক কমিটির কার্যক্রম ও ক্ষমতার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, কমিটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে শিক্ষকের শূন্য পদের চাহিদা পাঠাতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো শিক্ষক সুপারিশ করলে কেবল সেই সুপারিশের ভিত্তিতেই নিয়োগ দেওয়া যাবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে তা করতে হবে। তবে কোনোভাবেই এডহক, বিশেষ ধরনের কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সরাসরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।
এদিকে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে সভাপতি হিসেবে মনোনীত করার খবর ছড়িয়ে পড়ার পর সিটি কলিজয়েট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
নবনির্বাচিত সভাপতি ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “ময়মনসিংহ নগরীর অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলো সিটি কলিজয়েট স্কুল। আমার পরিবারের সদস্যদের প্রায় সবাই এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। চেষ্টা করবো বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত দৃশ্যমান উন্নয়ন করা হবে।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি এর অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।








