পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে শাড়ি, জিরা ও গরু আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, জিরা ও একটি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ১৫০ টাকা।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীন বুড়িমারী, খারিজাজোংড়া ও ধরলা বিওপির বিশেষ টহলদল অভিযানগুলো পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, এর আগে গত ২২ নভেম্বর বুড়িমারী বিওপির টহলদল সীমান্তের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইসিপি জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৫টি ভারতীয় শাড়ি আটক করা হয়।
অন্যদিকে, সোমবার খারিজাজোংড়া বিওপির টহলদল সীমান্তের প্রায় ১০০ গজ ভেতরে বড়ভিটা এলাকায় অভিযান চালিয়ে ৫১ কেজি ভারতীয় জিরা জব্দ করে। একই দিন ধরলা বিওপির বিশেষ টহলদল সীমান্তের আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি ভারতীয় গরু আটক করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।








