‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, রাত ১১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইন্সের সামনে আসে। এ সময় তারা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পরপরই মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ওই দুই যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সড়ক থেকে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা অন্য ককটেলটি উদ্ধার করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।








