২০২৭ সালের এসএসসি টেস্ট ও ফরম পূরণের তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রমও।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
টেস্ট পরীক্ষা ১৫ অক্টোবর থেকে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। একই সময়ের মধ্যে পরীক্ষার ফলাফলও প্রকাশ করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এরপর শুরু হবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ। আগামী ১৬ নভেম্বর থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বিজ্ঞাপন
মার্চে শুরু হবে ২০২৭ সালের এসএসসি
করোনা মহামারির আগে সাধারণত বছরের শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। ২০২০ সালের পর থেকে সেই পুরোনো সূচিতে বড় ধরনের পরিবর্তন আসে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল, আর এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই।
বিজ্ঞাপন
আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির অনুলিপি বোর্ডের অধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।







