এলএলবি পরীক্ষার ফি কমিয়ে সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আইন কলেজগুলোর এলএলবি পরীক্ষার বিভিন্ন ফি কমিয়েছে কর্তৃপক্ষ। ২০২৪ সালের এলএলবি শেষপর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের প্রথমপর্ব পরীক্ষায় তাত্ত্বিক পত্রপ্রতি ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষাসংক্রান্ত আরও কয়েকটি ফি পুনর্নির্ধারণ এবং আবেদন ও ফি জমার সময় বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এলএলবি পরীক্ষার ফি-সংক্রান্ত দুটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে সংশোধিত ফি ও আবেদন প্রক্রিয়ার সময়সূচি জানানো হয়েছে।
শেষপর্ব পরীক্ষায় যেসব ফি নির্ধারণ
২০২৪ সালের এলএলবি শেষপর্ব পরীক্ষায় তাত্ত্বিক প্রতিটি পত্রের ফি ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্রের জন্য দিতে হবে ২ হাজার টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা এবং কেন্দ্র ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের ফি রাখা হয়েছে ১ হাজার টাকা।
বিজ্ঞাপন
২০২০-২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের বিশেষ অন্তর্ভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।
প্রথমপর্বের পরীক্ষার্থীদের ফি
২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথমপর্ব পরীক্ষায়ও তাত্ত্বিক পত্রপ্রতি পরীক্ষার ফি ৯৭৫ টাকা করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্রের জন্য ২ হাজার টাকা দিতে হবে।
বিজ্ঞাপন
এ পর্যায়ের পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের বিশেষ অন্তর্ভুক্তি ফি রাখা হয়েছে ৫ হাজার টাকা।
২০ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ
সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ফি জমা দেওয়ার জন্য ২৩ ও ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এ সময় ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পরীক্ষার ফি জমা দিতে হবে। অন্য কোনো মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ থাকবে না।
বিজ্ঞাপন
যেভাবে আবেদন করতে হবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ems.nu.ac.bd ঠিকানা থেকে পরীক্ষার আবেদন ফরম সংগ্রহ করতে হবে। অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণের পর ফরমের প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে।
আবেদন ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং প্রবেশপত্র বিতরণের তারিখ পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।








