ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এহছানুল হক মিলন বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। এ ছাড়াও শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
দেশের উন্নয়নের যাত্রা অবহ্যাত রাখতে গবেষণা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষিখাতে বিনিয়োগ বাড়াচ্ছে।’
বিজ্ঞাপন








