Logo

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৫:১২
প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা
ছবি: সংগৃহীত

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার টাকা। ৯৪টি লটে মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের জন্য এ অতিরিক্ত অর্থ ব্যয় হবে। এতে বই মুদ্রণের চুক্তিমূল্য প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ টাকায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটের বইয়ে বর্ধিত ফর্মা মুদ্রণের প্রয়োজন হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চুক্তিমূল্য সংশোধনের প্রস্তাব দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা যুক্ত হচ্ছে। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের প্রস্তাবে ৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কথা বলা হয়েছে। এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনার পর অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

চুক্তিমূল্যের তুলনায় নতুন করে যুক্ত হওয়া ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার টাকা মূল চুক্তির প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ। ফলে বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক ছাপাতে সরকারের মোট ব্যয় আরও বাড়ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD