Logo

২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ফি কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৯:২১
২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ফি কত?
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। জরিমানা ছাড়া এ কার্যক্রম চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা নেওয়া এবং ফল প্রকাশের শেষ সময় ১৫ নভেম্বর। এরপরদিন থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দিতে হবে ২ হাজার ৪৩৫ টাকা। অন্যদিকে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩১৫ টাকা।

এদিকে ক্যারিগারি শিক্ষা বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৭ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের টিসি (TC) ও পিসি (PC) নম্বর অনলাইনে এন্ট্রির সময় নির্ধারণ করা হয়েছে ১৯ থেকে ৩০ নভেম্বর। একই দিন থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে আবেদন করতে পারবে। এছাড়া ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি এবং প্রতিষ্ঠান প্রতি এক হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে। ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২০২৭ সালের ৪ থেকে ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

ফরম পূরণের ফি হিসেবে পরীক্ষার ফি ৪০০ টাকা, নম্বরপত্র ফি ৮০ টাকা, সনদপত্র ফি ১২০ টাকা, বাস্তব প্রশিক্ষণ ফি ১৫০ টাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্র ও ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক ফি দিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ছয়টি বিষয়, ঐচ্ছিক বিষয়সহ, প্রতি বিষয়ে ৩৫ টাকা হারে মোট ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD