Logo

নতুন বছরের শুরুতেই বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা: ড. জাহেদ উর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৪:৪৩
নতুন বছরের শুরুতেই বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা: ড. জাহেদ উর রহমান
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ দেওয়ার উদ্যোগ বাস্তবায়নে আগামী বছরের শুরুতেই পাইলট প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি নিশ্চিত করেছেন, এ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছে এবং নির্ধারিত সময়েই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দের বিষয়টি উল্লেখ করেন। একই সঙ্গে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঘোষিত ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাকসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওই সাংবাদিক বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা ঘোষিত সুবিধা পায়নি। আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ পাবে কি না, পাশাপাশি আগে পরিকল্পিত পাইলট প্রকল্পটি বহাল রয়েছে কি না, তা জানতে চান তিনি।

বিজ্ঞাপন

জবাবে ড. জাহেদ উর রহমান বলেন, পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আগামী বছরের শুরুতেই এটি চালু হবে।

তিনি আরও বলেন, ‘একটা বড় প্রকল্পের একটা পাইলট হওয়া উচিত। পাইলটটাই কার্যকর হবে। আগামী বছরের শুরুতে, আমি নিশ্চিত করছি।’

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পোশাক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার ক্ষেত্রে অভিভাবকদের আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD