যে কারণে পেছানো হলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। এইচএসসির সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান, তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারির আগে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একইভাবে ২০২৭ সালের ১ জানুয়ারির পর থেকে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বৈঠকে অংশ নেওয়া দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসির সব পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে, তাদেরও নতুন সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতেই সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সম্পূরক পরীক্ষার্থীসহ সব শিক্ষার্থী যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতায় অংশ নিতে পারেন, সেটিই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।
নতুন সময়সূচির ফলে এইচএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ভর্তি আবেদনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সম্পূরক পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন না বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








