১২ শিক্ষকের একমাত্র শিক্ষার্থী, তবুও ফেল

রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। কলেজ শাখায় ১২ জন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও একজন পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নেয়। ওই শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এর আগের বছরও প্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পারেনি।
কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী জানান, ২০১১ সালে কলেজ শাখাটি প্রতিষ্ঠিত হয়। তবে প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এমপিওভুক্ত হয়নি প্রতিষ্ঠানটি। বর্তমানে অফিস সহায়কসহ মোট ১৬ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া, প্রয়োজনীয় অবকাঠামো এবং সুযোগ-সুবিধার ঘাটতির কারণে ভালো মানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহ দেখায় না। এ কারণে ক্রমেই শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং সে-ও অকৃতকার্য হয়।
একজন শিক্ষার্থীর জন্য ১২ জন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে পরীক্ষায় কেউ উত্তীর্ণ না হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীসংকট ও পাঠদানের মান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।








