Logo

মুন্সীগঞ্জে ১৫১ মিটার সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
৮ নভেম্বর, ২০২৬, ১৮:৪৯
মুন্সীগঞ্জে ১৫১ মিটার সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
ছবি প্রতিনিধি।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বহুল প্রতীক্ষিত ১৫১ মিটার দৈর্ঘ্যের কুন্ডের বাজার সেতুর পাইলিং ও নির্মাণকাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) জেলার টঙ্গীবাড়ী উপজেলার কুন্ডের বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

এ ছাড়া মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

১৫১ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হলে টঙ্গীবাড়ী, লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা সদরের সঙ্গে এসব এলাকার যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

সেতুটি চালু হলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং শিক্ষাসহ বিভিন্ন নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা বিশেষ সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের আশা, কুন্ডের বাজার সেতু নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে। পাশাপাশি এ অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD