Logo

আগামীকাল বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, আসছে ৬ বিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৬, ১৭:৫০
আগামীকাল বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, আসছে ৬ বিল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর)। বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন আয়োজনের বাধ্যবাধকতা থেকেই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে সংসদের এই অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে। তবে কার্যদিবসের সংখ্যা ও বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত হবে অধিবেশনের প্রথম দিন অনুষ্ঠিতব্য কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল আসতে পারে। এসব বিলের ওপর সংসদে আলোচনা হবে।

বিজ্ঞাপন

মূলত আগামী জানুয়ারিতে সংসদের নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এবারের অধিবেশনের সময়সীমা কম রাখা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছরের প্রথম মাস জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশন বসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে চতুর্থ অধিবেশনের প্রথম দিনই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অধিবেশনের মেয়াদ, কার্যদিবস এবং আলোচ্যসূচি নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনার সুযোগ থাকবে। নির্ধারিত কর্মসূচির বাইরেও বিরোধী দলের পক্ষ থেকে সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনার প্রস্তাব এলে তা বিবেচনা করা হতে পারে। সে ক্ষেত্রে আলোচনার জন্য আলাদা সময় বরাদ্দ দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

তবে রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এবারের অধিবেশনে উত্থাপিত হচ্ছে না। সংবিধান সংশোধন বিশেষ কমিটি এখনো প্রস্তাব তৈরির কাজ করছে। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে সংশোধনী প্রস্তাবটি উপস্থাপন করা হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD