সৌদিতে ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই ঘটনায় আহত ছয় বাংলাদেশির দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তারেক রহমান বলেন, “গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।








