বাংলাদেশকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

বাংলাদেশের সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ এই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশকে বুকে ধারণ করতে হবে। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও সবাইকে এগিয়ে আসতে হবে।
বিজ্ঞাপন
সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তৃণমূল পর্যায়ে ছোট ছোট সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত করতে হবে। এর মাধ্যমে জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতার ভিত্তি শক্তিশালী করা সম্ভব।
তিনি বলেন, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার সুযোগ রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার (বিপিএম-সেবা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
বিজ্ঞাপন
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী সমবায়ী সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন। পরে তিনি সমবায় পণ্য মেলা পরিদর্শন করেন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








