Logo

বিভেদ ভুলে ফিশারিজ খাতের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফ্যাবের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৬, ১৫:৩৬
বিভেদ ভুলে ফিশারিজ খাতের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফ্যাবের
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবী সংগঠন ফিশারিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব)। এ সময় দেশের জনগণ, জাতি ও মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন সংগঠনটির নেতারা।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) ২০২৬ সালের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

কর্মসূচিতে ফ্যাবের সভাপতি মো. মশিউর রহমান, মহাসচিব মো. গিয়াস উদ্দিন জসিমসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ ছাড়া সহসভাপতি, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফ্যাবের নির্বাহী পরিষদের সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও এনজিওতে কর্মরত জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবীরাও অংশ নেন।

বিজ্ঞাপন

কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনটির মহাসচিব, নির্বাহী পরিষদের সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং সভাপতি বক্তব্য দেন।

সভাপতি মো. মশিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক অগ্রগতি, জনগণের কল্যাণ এবং ফিশারিজ খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক বিভেদ ও মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সংহতি দিবসের চেতনাকে ধারণ করে দেশ, জাতি ও ফিশারিজ খাতের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার শপথ নিতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ফ্যাবের নেতারা ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাজীবীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের মৎস্য খাতকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD