চোখে আলো নেই, ক্যাসেটে শুনে পুরো কোরআন মুখস্থ ফাতেমার

জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন তুরস্কের ৫৫ বছর বয়সী ফাতেমা চেলিক। জীবনের নানা কঠিন পরিস্থিতির মধ্যেও থেমে থাকেননি তিনি। দুইবার জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়েছেন, অস্ত্রোপচার ও ছয়বার কেমোথেরাপি নিয়েছেন। এর মধ্যেও ক্যাসেটে কোরআন শুনে দীর্ঘ ১৭ বছরের প্রচেষ্টায় পবিত্র কোরআনের সম্পূর্ণ অংশ মুখস্থ করেছেন তিনি।
বিজ্ঞাপন
২০২৪ সালের ২৯ অক্টোবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির অংশীদার সংবাদমাধ্যম হাবেরতুর্কের এক প্রতিবেদনে ফাতেমার এই অসাধারণ যাত্রার কথা তুলে ধরা হয়।
ফাতেমার বাড়ি তুরস্কের সাকারিয়া প্রদেশের আকইয়াজি জেলায়। ২০০২ সালে স্থানীয় একটি কোরআন শিক্ষাকেন্দ্রে হিফজ শুরু করেন তিনি। দৃষ্টিশক্তি না থাকায় ব্রেইল পদ্ধতিতে শেখার সুযোগ না পেয়ে শিক্ষকের রেকর্ড করা ক্যাসেট শুনে আয়ত্ত করতে থাকেন কোরআনের আয়াত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হিফজের এই দীর্ঘ যাত্রায় দুইবার জরায়ুর ক্যানসারে আক্রান্ত হন ফাতেমা। তবু লক্ষ্য থেকে সরে আসেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, কোরআন মুখস্থ করার অনুশীলনে ছয়টি টেপরেকর্ডার নষ্ট করেছেন। পরে শিক্ষকের দেওয়া ছোট একটি যন্ত্র ব্যবহার করেও নিয়মিত শুনে শুনে মুখস্থ করার চেষ্টা চালিয়ে যান।
অবশেষে ২০১৯ সালে ১৭ বছরের সাধনায় পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন তিনি। এর আগে পক্ষাঘাতেও আক্রান্ত হয়েছিলেন ফাতেমা। শরীরের বাঁ পাশ অবশ হয়ে যাওয়ার পরও মাত্র দুই মাসের বিরতি দিয়ে আবার কোরআন শিক্ষাকেন্দ্রে যাওয়া শুরু করেন।
বর্তমানে প্রতিদিন ফজরের নামাজের পর মুখস্থ করা কোরআন পুনরাবৃত্তি করেন ফাতেমা। এবার তাঁর লক্ষ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিকভাবে হাফেজ সনদ অর্জন করা।
বিজ্ঞাপন
সূত্র: হাবেরতুর্ক।








