Logo

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ৮

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬, ২০:০২
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ৮
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন অগ্নিনির্বাপণ কর্মীসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। বুধবার (স্থানীয় সময়) বিকেলে ভবনটি ধসে পড়ার পর সেখানে উদ্ধার অভিযান শুরু হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বেডফোর্ড অ্যাভিনিউয়ের ২৬২৫ নম্বর ঠিকানায় অবস্থিত ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। ১৯৩০ সালে নির্মিত ভবনটির পাশেই একটি খালি জায়গায় নতুন স্থাপনা নির্মাণের জন্য মাটি খননের কাজ চলছিল।

ভবনটি ধসে পড়ার প্রভাবে পাশের আরেকটি ভবনের দেয়ালের একাংশও ভেঙে যায়। এতে ওই ভবনের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধসের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। ব্রুকলিনের কমিশনার আহমেদ তিগানি জানিয়েছেন, দুর্ঘটনার সময় পাশের খালি জায়গায় নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে মাটি খনন করছিলেন শ্রমিকেরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ধসে পড়া ভবনের স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

মামদানি জানান, এ ঘটনায় আটজন নিউইয়র্কবাসী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন, যাঁদের মধ্যে তিনজন অগ্নিনির্বাপণ কর্মী রয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘‘এত বড় ক্ষতির শোক প্রকাশের কোনো ভাষা নেই। আমরা যাদের হারিয়েছি, যারা আহত হয়েছেন এবং আজ যারা শোকাহত, তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’’

সূত্র: এনডিটিভি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD