Logo

কপ৩১ সম্মেলনের ফাঁকে এরদোগানের সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬, ১৮:১৬
কপ৩১ সম্মেলনের ফাঁকে এরদোগানের সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক
ছবি: সংগৃহীত

তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এই আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

বিজ্ঞাপন

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলার, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন, যোগাযোগ পরিচালক বোরহানাত্তিন দুরান এবং প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আকিফ চাগাতায় কিলিকসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৯ নভেম্বর তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এর দ্বিতীয় দিনে বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নগরজীবনকে আরও টেকসই করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনায় শহর ও ভবনে বিদ্যুতের ব্যবহার বাড়ানো, পরিবহন ব্যবস্থায় পরিচ্ছন্ন প্রযুক্তির প্রসার এবং জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো ও মিথেন গ্যাস নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়।

এবারের সম্মেলনে সভাপতিত্ব করছে তুরস্ক। অন্যদিকে, আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা ও দরকষাকষির নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বনেতাদের শীর্ষ বৈঠক শেষ হওয়ার পর উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন এবং পরিবেশ সুরক্ষার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এগিয়ে নেওয়া হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD