Logo

জাতিসংঘ অধিবেশন শেষে নিউইয়র্ক ছাড়লেন ইরানের প্রেসিডেন্ট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২১:১৪
জাতিসংঘ অধিবেশন শেষে নিউইয়র্ক ছাড়লেন ইরানের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া শেষে নিউইয়র্ক ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এখন ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলেন পেজেশকিয়ান।

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, কোনো দেশ একই জলপথ ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ‘আগ্রাসন’ চালাবে, আবার সেই পথ ব্যবহারের সুযোগও পাবে এটি ইরান মেনে নিতে পারে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অঙ্গনে দ্বৈত নীতির সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, ‘পারমাণবিক অস্ত্র ইসরায়েলের হাতে, অথচ পরিদর্শকরা ইরানে। ইসরায়েল হত্যা করছে, অথচ নিষেধাজ্ঞার মুখে পড়ছে ইরান।’

ইরানের ওপর নিষেধাজ্ঞা ও চাপ বাড়ানো হলে জনগণের প্রতিরোধ আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

তবে একই সঙ্গে কূটনীতির পথ খোলা রাখার কথা জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, কোনো ধরনের চাপ বা হুমকি নয়, ইরান পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপ ও কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত।

বিজ্ঞাপন

এদিকে নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পেজেশকিয়ান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই দিন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গেও বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন পেজেশকিয়ান। তিনি ফক্স নিউজ, সিবিএস ও আল জাজিরাসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারও দেন।

বিজ্ঞাপন

নিউইয়র্ক ছাড়ার আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রে বসবাসরত একদল ইরানি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেন পেজেশকিয়ান। এ সময় তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

সূত্র: প্রেস টিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD