পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: ইরানের প্রেসিডেন্ট

ইরানে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে সম্মতির কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলেও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘তারা যদি এসে পরিদর্শন করতে চায়, তবে চলমান আলোচনার মাধ্যমে সেই নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে আমরা সমঝোতা ও চুক্তিতে পৌঁছাতে পারি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই সঙ্গে ইরান পারমাণবিক বোমা তৈরির কোনো চেষ্টা করছে না বলে পুনরায় জোর দিয়ে বলেন পেজেশকিয়ান।
বিজ্ঞাপন
তিনি সিবিএস নিউজকে জানান, ‘পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম।’ তিনি আরও স্পষ্ট করেন, ইরানে কেউ যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতেও চায়, ‘ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের সেই পথে যাওয়ার অনুমতি নেই।’
সূত্র: মিডল ইস্ট আই








