Logo

মার্কিন-ইসরায়েলি বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬, ২২:৩৭
মার্কিন-ইসরায়েলি বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে মুসলিম দেশগুলোর নিরাপত্তা, ঐক্য ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে তেহরান প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেন। ইরানের পক্ষে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক তৎপরতা এবং অঞ্চলটিকে বিভক্ত করার কথিত মার্কিন প্রচেষ্টার সমালোচনা করেন পেজেশকিয়ান। এসব পরিস্থিতি মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

গাজা, লেবানন ও ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলারও নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট। তাঁর মতে, মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা এ অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেন পেজেশকিয়ান। তিনি দাবি করেন, তেহরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। তবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নীতিকে ‘পরস্পরবিরোধী’ আখ্যা দিয়ে পেজেশকিয়ান বলেন, ওয়াশিংটন একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে ইরান ও দেশটির পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD