Logo

কেক-বিস্কুট খেয়ে দুই বছর একা, স্কুলে নিয়মিত যেত শিশু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬, ১৪:৫৬
কেক-বিস্কুট খেয়ে দুই বছর একা, স্কুলে নিয়মিত যেত শিশু
ছবি: সংগৃহীত

মাত্র সাত বছর বয়সে পরিবারের সান্নিধ্য ছাড়াই একা একটি ফ্ল্যাটে টানা দুই বছর কাটিয়েছে ফ্রান্সের এক শিশু। প্রতিদিনের খাবার হিসেবে কখনো কেক, কখনো বিস্কুট কিংবা কৌটাজাত ঠান্ডা খাবার খেয়েই দিন পার করতে হয়েছে তাকে। ছিল না পর্যাপ্ত বিদ্যুৎ, গরম পানি কিংবা ঘর উষ্ণ রাখার ব্যবস্থা। এত প্রতিকূলতার মধ্যেও নিয়মিত স্কুলে যেত শিশুটি। তার এমন নিঃসঙ্গ জীবনের কথা দীর্ঘদিন জানতে পারেননি শিক্ষকরাও।

বিজ্ঞাপন

২০২০ সালে ফ্রান্সের নেরসাক শহরের একটি ফ্ল্যাটে শিশুটিকে রেখে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নিজের সঙ্গীর সঙ্গে বসবাস শুরু করেন তার মা। এরপর থেকে প্রায় দুই বছর শিশুটিকে একাই থাকতে হয় ওই বাসায়।

শিশুটির জীবনযাপন ছিল অত্যন্ত কষ্টের। খাবারের জন্য তাকে নির্ভর করতে হতো বিস্কুট, কেক ও ঠান্ডা কৌটাজাত খাবারের ওপর। কখনো খাবারের অভাবে প্রতিবেশীর বাসা থেকে টমেটোও নিয়ে আসত সে। শীতের রাতে পর্যাপ্ত গরমের ব্যবস্থা না থাকায় কয়েকটি কম্বল ও শোয়ার থলে জড়িয়ে ঘুমাতে হতো তাকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মা মাঝেমধ্যে ফ্ল্যাটে এসে সন্তানের খোঁজ নিলেও বেশিরভাগ সময় একাই কাটত শিশুটির। তবে এত প্রতিকূলতার মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ হারায়নি সে। প্রতিদিন নিজে নিজেই স্কুলে যেত। সেখানে পরিচ্ছন্নতা, ভদ্র আচরণ ও ভালো ফলাফলের জন্য শিক্ষকদের কাছেও পরিচিত ছিল শিশুটি। ফলে তার পারিবারিক পরিস্থিতি নিয়ে কারও সন্দেহ তৈরি হয়নি।

শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সন্দেহ ও অভিযোগের সূত্র ধরে ঘটনাটি সামনে আসে। নেরসাকের মেয়র বারবারা কুতুরিয়ে শিশুটির মায়ের কাছে খাবারের সহায়তা চাওয়ার বিষয়টি এবং প্রতিবেশীদের অভিযোগের মধ্যে যোগসূত্র খুঁজে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

এরপর ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর শিশুটিকে শিশু সুরক্ষা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সন্তানের প্রতি অবহেলার অভিযোগে ২০২৪ সালের জানুয়ারিতে শিশুটির মাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ছয় মাস বাড়িতে বৈদ্যুতিক নজরদারির আওতায় সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়েছিল।

সূত্র: সিএনএন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD