Logo

মক্কায় ফের আছড়ে পড়ল ব্যালিস্টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬, ১১:৩৫
মক্কায় ফের আছড়ে পড়ল ব্যালিস্টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
ছবি: সংগৃহীত

ধর্মীয়ভাবে মুসলিমদের সবচেয়ে পবিত্র শহর মক্কায় আবারও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতনের ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত হওয়ার পর সেগুলোর ধ্বংসাবশেষ শহরটির আশপাশে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

সৌদি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। পরে সেগুলোর ধ্বংসাবশেষ মক্কার দুটি এলাকায় গিয়ে পড়ে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, একটি ধ্বংসাবশেষ পড়েছে পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রামে। অন্যটি পড়েছে মসজিদ থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাঘমাস এলাকায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবরে মক্কা-মদিনা অভিমুখে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। তবে সৌদি সামরিক বাহিনীর দাবি, প্রতিবারই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে হুথি গোষ্ঠী। তাদের বক্তব্য, সৌদি ভূখণ্ডের বিভিন্ন স্থানে থাকা সামরিক ও কৌশলগত স্থাপনাই তাদের অভিযানের লক্ষ্য।

এদিকে মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এই বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং এটি হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবেরই বহিঃপ্রকাশ।”

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুথি বিদ্রোহীরা। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে ২০১৫ সালে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।

বিজ্ঞাপন

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘাতের মাত্রা অনেকটা কমে আসে। তবে চলতি বছরের শুরুতে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনে বিমান হামলা চালায় সৌদি আরব।

নতুন করে সংঘাত তীব্র হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

সূত্র : রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD