রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজার ২৭৪ যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৮৯টি ফ্লাইট বাতিল হওয়ায় ২৩ হাজার ২৭৪ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ১০ অক্টোবর থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত এসব ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র।
বিজ্ঞাপন
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১১২টি ছিল সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসব ট্রানজিট ফ্লাইটে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল যাত্রীদের। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব এয়ারলাইন্স ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি।
এর আগে হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দেয়। পরবর্তী সময়ে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হয়।








